চলেছি যে'পথে একা সে'পথে পাইনি'তো দেখা তোমারতো অজানা ছিলনা সে'পথে হাঁটছি আমি তোমারই দিকে তুমি ছিলে মিথ্যে মরীচিকা।।
হায়! জীবনেতো ছিলেনা তুমি জীবন এখন মরুভূমি! মিথ্যে আশা, ভালোবাসা সবই ছিল ভুল কি করে মুছি বলো হৃদয়ে যে নাম লেখা।।
যে পথ চলেছে একা, সেই জানে একা পথচলার শেষ কোন্ খানে! একা ক্ষণ, নিঃসঙ্গ মন ব্যাথায় আকুল দীর্ঘশ্বাসে নেভেনাতো এ'মনের বহ্নিশিখা।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
যে পথ চলেছে একা, সেই জানে
একা পথচলার শেষ কোন্ খানে!
একা ক্ষণ, নিঃসঙ্গ মন ব্যাথায় আকুল
দীর্ঘশ্বাসে নেভেনাতো এ'মনের বহ্নিশিখা।।ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।